অতীতে অনেকেই বিশ্বাস করতেন না যে গাছের প্রাণ আছে । সূত্রে খবর, গাছের এখন শুধু জীবন আছে এমন নয়, গাছেরা নিজেদের মধ্যে যোগাযোগ ও করে থাকে।
সুইডেনের ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল সায়েন্স-এর একটি গবেষণা থেকে জানা গিয়েছে, শেকড়বাকড়ের মাধ্যমে মাটির তল দিয়ে পরস্পরের সঙ্গে রাসায়নিক উপায়ের মাধ্যমে যোগাযোগ করে গাছেরা। গবেষকরা জানিয়েছেন, গাছেদের এ যোগাযোগের গতি বেশ ধীর। এছাড়া তাদের নার্ভাস সিস্টেমেরও সন্ধান পাওয়া যায়নি।
গাছেরা নানা রকম বিপদ-আপদ সম্পর্কে তথ্য পরস্পরের মাঝে বিনিময় করে। এর জন্য তারা শেকড়ের মাধ্যমে মাটির তোলা দিয়ে পরস্পরের সংযোগ ব্যবহৃত হয়। এমনকি গাছেরা নিজেদের খাবার সম্পর্কে তথ্য, সতর্কতা সবকিছু বিষয়ে শিকড়ের মাধ্যমে জানান দিত গাছেরা।
গবেষকরা আরো জানান, একটি বনের মধ্যে প্রচুর পরিমাণে শুয়োপোকা বংশ বিস্তার করছিল। যার ফলে গাছেরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছিল। প্রায় দুই বছর পর একই গাছগুলোর পাতা শুঁয়োপোকাদের খাওয়ানোর পর দেখা যায় শুয়োপোকার শারীরিক বৃদ্ধির হার খুব কম। অথচ ২ বছর আগে এই গাছের পাতাগুলো খেয়ে শুয়োপোকা গুলি তুমুল গতিতে বংশবৃদ্ধি করেছিল।
পরে বিষয়টি নিয়ে গবেষকরা গবেষণা করে দেখেন যে, প্রথমবার গাছগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার পর, এবার গাছের পাতাগুলিতে এমন কিছু যোগ হয়েছে, যার ফলে শুয়োপোকা গুলিকে অসুস্থ করে তুলছিল। সেই বন থেকে এক মাইল দূরের সুস্থ সিটকা উইলো গাছ, যেগুলো কখনোই আক্রান্ত হয়নি, তাদের পাতাগুলো শুঁয়োপোকাদের জন্য বিষাক্ত হয়ে উঠেছিল। পাতাগুলোকে শুয়োপোকাগুলি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল যে দুই বছর আগেকার তাদের ধ্বংসাত্নক রূপ কল্পনাও করা যাচ্ছিল না।







