আমলকির গুণাগুণ নিয়ে নতুন করে কিছু বলার নেই।আমরা সবাই জানি আমলকিতে আছে ভিটামিন সি।বলা হয় একটা লেবুতে যে পরিমাণ ভিটামিন সি থাকে তার চেয়েও নাকি বেশি পরিমাণ ভিটামিন সি থাকে একটা আমলকি তে। এটি একটি উপকারী ফল।মাথার চুলের জন্যেও যেমন উপকারী আবার পেটের জন্যেও উপকারী। আমলকিতে রয়েছে ভিটামিন সি ছাড়াও আছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন বি কমপ্লেক্স , ম্যাগনেসিয়াম ইত্যাদি।
ছোটবেলায় আমলকিকে আবার অনেকে ম্যাজিক ফলও বলেছি, কারণ আমলকি মুখে নিলে একটা কষা টক স্বাদ লাগলেও জল মুখে নিলে কেমন মিষ্টি মিষ্টি লাগে। এত গেলো একটা মজার কথা। কিন্তু আমলকীর ঔষধি গুনের জুড়ি মেলা ভার।
আমলকি কেও নিয়মিত খায় আবার অনেকে তেলের সাথেও ব্যবহার করে থাকেন। আপনিকি জানেন আপনি যদি প্রত্যেকদিন নিয়ম করে খালি পেটে একটা করে আমলকি খান তবে আপনার বমি ভাব দূর হবে। গোটা আমলকি যদি খেতে অসুবিধা হয় তবে আমলকির জুস করেও খেতে পারেন।
প্রত্যেকদিন একটা করে আমলকি খেলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, বিভিন্ন ধরনের চর্ম রোগ থেকেও মুক্তি পাবেন
মুখের ঘা সারতেও আমলকির জুড়ি মেলা ভার। একচামুচ মধুর র আমলকি যদি রোজ খান তবে চোখে ছানি পড়ার ঝুঁকি একটু কমে। নিয়মিত আমলকি খেলে কোলেস্টেরলের ঝুঁকি কমায়। এছাড়াও লিভার পরিষ্কার করতেও সাহায্য করে আমলকি।
এছাড়াও চুলের যত্ন নিতেও আমলকি একেবারে এক হাতে। আমলকি চুল পড়া কমাতে সাহায্য করে, চুলের গোড়া শক্ত করতে ও চুলের কালো রং ধরে রাখতে সাহায্য করে।
এবার সারাবছর যেহেতু আমলকি পাওয়া যায় না তাই আপনারা চাইলে আমলকি কেটে রোদে শুকিয়ে নিয়ে সারাবছর স্টোর করে রাখতে পারেন।







