অফবিট

আমরা জানি পৃথিবী ঘোরে, তাহলে আমরা পড়ে যাইনা কেন?

পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে অবিরাম ঘুরে চলেছে। আবার এই ঘূর্ণনের সময় পৃথিবী নিজের অক্ষেও সমানবেগে ঘুরছে।পৃথিবীর এই ঘূর্ণন কে বিজ্ঞানীরা লাটিমের সাথে তুলনা করেন।তবে আমরা জানি যে, পৃথিবী ঘুরলেও পৃথিবীর মধ্যে বসবাসকারী প্রাণীরা কিন্তু পড়ে যায় না। এর কারণ কী ?

আমরা যে পৃথিবীতে বাস করি তার সম্পর্কে বিজ্ঞানীরা বহু বছর ধরে নানা গবেষণা চালিয়ে আসছেন। পৃথিবীর সৌন্দর্য এবং সবুজ উপত্যকা ছাড়াও এখানে এমন অনেক রহস্য রয়েছে যা আমরা সাধারণত জানি না।তবে পৃথিবী নিজের অক্ষরেখার উপরে পাক খেলেও আমরা কেন নীচে পড়ে যাই না তার ব্যখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা।

পৃথিবী অক্ষরেখার উপরে ঘুরলেও আমরা যে আমাদের জায়গায় স্থির থাকি কারণ পৃথিবী তার নিজের অক্ষের উপর সম্পূর্ণ প্রদক্ষিণ করতে সময় লাগে ২৪ ঘণ্টা। পৃথিবীর গতিবেগ ঘণ্টায় প্রায় ১৬০০ কিলোমিটার। এর ফলে দিন ও রাতের মধ্যে বিশাল তারতম্য ঘটে। ফলে আমরা পৃথিবীর সঙ্গে একই গতিতে ঘুরতে থাকি। আমাদের চারপাশের পরিবেশও আমাদের সঙ্গে ঘোরে। পৃথিবীর আদি লগ্ন থেকেই এই নিয়ম চলে আসছে, তাই সমস্ত প্রানী জগৎও এই গতিতে অভ্যস্ত হয়ে গিয়েছে।কখনও কোথাও যদি পৃথিবী গতি বাড়ে-কমে বা কোথাও থেমে যায়, তাহলে আমরা প্রবল ধাক্কা অনুভব করব।ঠিক যেমন গাড়িতে ভ্রমণের সময়ও আমাদের শরীরের নীচের অংশ স্থির হয়ে যায় এবং দেহের উর্ধ্বাংশ এগিয়ে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.