মঙ্গলবার চেন্নাইয়ের একটি বহুতল আবাসন ফ্ল্যাটে তল্লাশি চালান ইডি। সেই ফ্ল্যাট এ থাকেন বিজেপির রাজ্য সদর দপ্তরের হিসাবরক্ষক জ্যোতি কুমার। অবৈধ বালি খনন মামলায় তামিলনাড়ুর ৬ টি জেলার মোট ৩৪ টি এলাকায় তল্লাশি চালায় ইডি। সেই তদন্তের শিকার হন বিজেপি কর্মী জ্যোতি কুমার। কিন্তু এই বিষয়ে কিছুই বললেন না কেন্দ্রীয় তদন্ত কারি সংস্থা ইডি।
অবৈধ বালি চুরি মামলা নিয়ে বেশ কিছুদিন ধরেই তদন্ত চালাচ্ছিল ইডি। এর আগে চেন্নাই এর টি নগরে কমলালয় নামক বিজেপি দপ্তরেও হানা দিয়েছিলেন এই সংস্থা। কিন্তু সেখানে জ্যোতি কুমারকে পাননি তারা। সূত্র মারফত জানা গেছে ওই দিন তল্লাশি চালানোর সময় অনেক বিজেপি নেতাদের জ্যোতিবাবুর বাড়িতে ঢুকতে ও বেরোতে দেখা গেছে।
কিন্তু এই তল্লাশি নিয়ে কিছুই বললেন না ইডি। এডির গোপন সূত্র থেকে জানা গেছে যে ওই আবাসনের মালিক শনমুগম নামক এক ব্যাবসায়ী। যেই বাড়িতে থাকতেন বিজেপি নেতা জ্যোতি কুমার। আরো জানা যাচ্ছে অবৈধ বালি খনন থেকে আসা বিপুল টাকা জমা থাকতো এই ব্যাবসায়ী এর কাছে। কিন্তু ওই দিন তল্লাশি করে সত্যিই কি কিছু উদ্ধার করা গেছে? সেই বিষয়ে সবাই রয়েছে ধোঁয়াশায়। ধোঁয়াশা কাটিয়ে কবে আসবে আলো, কবেই বা শেষ হবে ইডি এর তদন্ত? ইতি মধ্যেই কর্ম পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছে অনেকে। এই সংস্থা থেকে ভরসা হারাচ্ছে গোটা ভারতবাসী।







