দাঁতের হলদে বা কালো দাগ দূর করতে হিমশিম খান অনেকেই। বিভিন্ন ধরনের টুথপেস্ট ব্যবহার করেও কোনো লাভ হয় না তাতে। কিছুদিন ঠিক থাকার পর আবার যেই কে সেই। তবে এমন কিছু ঘরোয়া উপাদান আছে যা এই সমস্যাকে গোঁড়া থেকে নির্মূল করে দেবে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক কিছু অব্যর্থ পদ্ধতি –
১. বেকিং সোডা আর লেবুর রস দাতের দাগ দূর করতে ভীষণ কার্যকরী। এই মিশ্রণটি আঙ্গুলে নিয়ে দাঁতে মাখিয়ে নিন। প্রায় পাঁচ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
২. লেবুর খোসাতে একটু নুন নিয়ে সেটা দিয়েই দাঁত ঘষতে থাকুন। লেবুতে থাকা ভিটামিন সি আর নুন দাঁত থেকে খুব তাড়াতাড়ি ময়লা দূর করে।
৩. পুরনো দিনের মানুষদের কাছে যখন মাজন ছিল না তখন পোড়া কাঠ কয়লা বা ছাই দিয়ে তারা দাঁত মাজত। এর ব্যাবহারে কিছু দিনের মধ্যেই আপনার দাঁত চকচক করবে।
৪. জানলে অবাক হবেন দাঁতের দাগ দূর করতে পারে গাজর। কারণ এতে উপস্থিত ফাইবার দাঁত পরিষ্কার রাখতে সাহায্য করে।







