বিনোদন

আবারো এক নক্ষত্র পতন সঙ্গীত জগতে !

বেশ কিছু দিন আগে প্রয়াত হয়েছিলেন চৌরঙ্গী’ ছবির অন্যতম নায়িকা অঞ্জনা ভৌমিক। তার কিছুদিনের মধ্যেই প্রয়াত হলেন ‘চৌরঙ্গী’ ছবির সংগীত পরিচালক ও প্রযোজিকা অসীমা মুখোপাধ্যায়। অসীমা দেবী ছিলেন অত্যন্ত প্রতিভাবান ব্যক্তি।

বাংলার স্বর্ণযুগের এই শিল্পী প্রয়াত হয়েছেন ২০ ফেব্রুয়ারি। শেষ নিশ্বাস ত্যাগ করেছেন নিজের বাড়িতেই। তাঁর সৃষ্ট ‘বড় একা লাগে এই আঁধারে’ গানটি আজও জনপ্রিয় সবার মুখে। মহানায়ক উত্তম কুমার দিদি বলে ডাকতেন অসীমা মুখোপাধ্যায় কে। অসীমা দেবী উত্তম কুমার কে প্রতিবছর ভাইফোঁটাও দিতেন। অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রী অসীমা মুখোপাধ্যায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ,মঙ্গলবার ভোররাতে প্রয়াত হয়েছেন তিনি। গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন অসীমা দেবী। পারকিনসন্সের সমস্যা ছিল তাঁর। মঙ্গলবার স্বর্ণযুগের এই শিল্পীর মৃত্যু হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে। অসীমা মুখোপাধ্যায় একাধারে ছিলেন গায়িকা, সুরকার, ও প্রযোজক।

চার বছর অসীমা দেবী এইভাবে ভাই ফোঁটা দিয়েছিলেন। উত্তম কুমার সেই সময় ছিলেন খ্যাতির শিখরে, তবুও ফোঁটা নেওয়ার জন্য শিশুদের মতো ছটফট করতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.