বিনোদন

বড় পর্দায় পথ চলার শুরু করতে চলেছেন অভিনেত্রী সঞ্চারী মন্ডল

বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে পর্দা কাঁপিয়েছেন অভিনেত্রী সঞ্চারী মন্ডল। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী নিজেকে কখনো ইতিবাচক আবার কখনো নেতিবাচক চরিত্রে পর্দায় মানুষের মন জয় করেছেন। এবার তিনি সাফল্যের দিকে আরো একধাপ এগিয়ে গেলেন। এবার অভিনেত্রী হাতে খড়ি দিতে চলেছেন বড় পর্দায়। যার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেগে ভাসলেন অভিনেত্রী সঞ্চারী।

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গোয়েন্দা গিন্নি’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতের পথচলা শুরু করেছিলেন সঞ্চারী মন্ডল। বলা যায় এই ধারাবাহিকের মাধ্যমেই অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। যেই ধারাবাহিকে বহুদিন পর কাম ব্যাক করেছিলেন ইন্দ্রানী হালদার। এরপর আমার দুর্গা ধারাবাহিকেও অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছিলেন তিনি। তারপরেই অভিনেত্রী নিজেকে ‘জয়ী’ ধারাবাহিকে প্রথম নেতিবাচক চরিত্রেও দুর্ধর্ষ অভিনয় করে সকলকে চমকে দেন। এবার নতুন পথচলা শুরু করছেন নায়িকা।

জিৎ চক্রবর্তী পরিচালনা ও প্রযোজনায় আসতে চলেছে ‘বাবা’ সিনেমা। সম্প্রতি সেই সিনেমার শ্যুটিং চলছে জোর কদমে। যেখানে সম্ভবত প্রধান নায়কের চরিত্রে দেখা যেতে পারে বিক্রম চ্যাটার্জীকে। তবে এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী সঞ্চারী মন্ডল। প্রথম সিনেমায় কাজ করতে পেরে আবেগপ্রবণ হয়ে গেছে অভিনেত্রী। এছাড়াও সিনেমার পরিচালক ও প্রযোজক জিৎ চক্রবর্তী খুব কাছের বন্ধু হলেন অভিনেত্রী সঞ্চারী। তাই বন্ধুর সঙ্গে বড় পর্দায় প্রথম ডেভিউ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ পোস্ট করলেন অভিনেত্রী। পাশাপাশি বড়পর্দায় অভিনেত্রীর এই প্রথম কাজ দেখতে উৎসুক হয়ে রয়েছে দর্শক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.