রাজ্য

শুভেন্দু অধিকারীর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজশেখর মান্থা

শুভেন্দু অধিকারীর ২টি মামলা থেকে এবার সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতে শুনানির সময় পিছোচ্ছে, এই অভিযোগ জানিয়ে দু’বার শীর্ষ আদালতে অভিযোগ জানায় রাজ্য। কোনও হস্তক্ষেপ না করে হাইকোর্টেই মামলা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট।

 

আবার অন্যদিকে, বিরোধী দলনেতার বিরুদ্ধে নগর দায়রা আদালতে আবেদন করেন কলকাতা পুলিস কমিশনার বিনীত গোয়েল। নগর দায়রা আদালতের প্রধান বিচারকের বেঞ্চে উক্ত আবেদন জমা করা হয়েছে। বিনীত গোয়েলের হয়ে আবেদন দাখিল করেছে রাজ্য। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা ক্রিমিনাল ডিফেমেশনের মামলা গ্রহণের জন্য শুনানি শেষ হয়েছে।

 

শুভেন্দুর নিরাপত্তা কবচ ও অন্য একটি মামলা থেকে এর আগে হওয়া এক মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি পার্থসারথি সেন। এবার সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.