বহুদিন ধরেই প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইজরায়েলের সঙ্গে চলছে চরম সংঘর্ষ। যার ফলে জারি রয়েছে মৃত্যু মিছিল। প্রায় প্রতিদিন প্রতিনিয়ত এই যুদ্ধের রক্ত ঝরছে বহু মানুষের। এবার এই থামাতে কড়া ভাষায় হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইজরায়েল-প্যালেস্তিন যুদ্ধের প্রভাব পরেছে গোটা আন্তর্জাতিক মহলে। সমস্ত দেশগুলি চাইছে যাতে এই সংঘর্ষ থেমে যায় আর শান্তি ফিরে আসে। তার জন্য এবার উদ্যোগী হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এবার এই যুদ্ধ নিয়ে সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করে হুশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যদি দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হয় ‘রক্তের বন্যা’ বয়ে যাবে, যেটা কেউ চাইবে না। পাশাপাশি তিনি সুর নরম করে গাজায় খুব দ্রুত শান্তি ফিরবে বলেও বার্তা দিয়েছেন তিনি।
এছাড়াও এই সংঘর্ষ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। যার ফল মধ্যপ্রাচ্যে রক্তক্ষয় বন্ধ হওয়ার বিষয় আশার আলো দেখতে পাচ্ছে আন্তর্জাতিক মহল। এখন সকলের মনে একটাই প্রশ্ন এই যুদ্ধের নামে আর কত নিরীহ প্রাণ থেকে রক্ত ঝরবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বার্তার পর গাজায় শান্তি ফেরার বিষয় কিছুটা হলেও আশাবাদী আন্তর্জাতিক মহল।







