রাজ্য

গার্ডেনরিচে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই শিশু-সহ আহত মোট ২১ জন! ভর্তি করানো হল এসএসকেএমে

 

 

গ্যাস সিলিন্ডার ফেটে একটি বাড়িতে আহত মোট ২১ জন। এর মধ্যে রয়েছে দুজন শিশুও। এই ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচে। আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সঙ্গে দেখা করতে এসেছে খোদ মেয়র ফিরা থাকে। ঘটনাস্থলে দমকলের তিনটি গাড়ি পৌঁছে গিয়েছিল।

 

জানা গিয়েছে দমকলের সূত্রে, বিকেল ৫ঃ৪৫ মিনিট নাগাদ বিচালি ঘাট রোডের একটি বাড়ির এক তলায় আগুন লেগে যায়। এই খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে যায় পুলিশ এবং দমকল। পুরুষের সূত্রে জানা গিয়েছে এই ঘটনার সময় বাড়ির লোকজন রান্না করছিলেন। আপাতত পুলিশ জায়গাটিকে ঘিরে রেখেছে। ফরেনসিক নমুনা সংগ্রহ করা হবে। গ্যাস সিলিন্ডারের অংশ পাওয়া গিয়েছে। তদন্ত করে দেখা হবে কিভাবে এই ঘটনাটি ঘটেছে।

 

আহতদের মধ্যে দুজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে সেখান থেকে এস এস কে এম এ নিয়ে আসা হয়। আহতরা এখন এসএসকেএম হাসপাতালের বার্ন ইউনিট এবং ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন। চারজন শুধু বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.