বিনোদন

ফের জাতীয় মঞ্চে টলি নায়িকা! নিউ দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরার শিরোপা মাথায় উঠল অভিনেত্রী অনুষ্কার

সম্প্রতি সূচনা হতে চলেছে নিউ দিল্লি চলচ্চিত্র উৎসব। সেখানেই এবার জায়গা করে নিল টলি অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী। ২০২৪-এর মুক্তিপ্রাপ্ত ‘ভানু’ সিনেমা এবার দিল্লি চলচ্চিত্র উৎসব থেকে নিয়ে এলো সেরার সম্মান। সেই সিনেমায় কাদম্বরী দেবীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে সেরা অভিনেত্রীর সম্মান অর্জন করলেন অনুষ্কা চক্রবর্তী।

২০১৭ সালে হইচই-এর পর্দায় ব্যোমকেশ ওয়েব সিরিজে ‘বনলক্ষ্মী’ চরিত্রে মাধ্যমে বিনোদন দুনিয়ায় হাতে ঘড়ি হয়েছিল অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী। এরপর ২০২০-তে প্রতিবিম্ব ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন জগতে আত্মপ্রকাশ করেছেন তিনি। পরবর্তীতে ২০২১-এ বড় পর্দায় হীরালাল সিনেমার হাত ধরে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী। বর্তমানে তিনি জি বাংলার ‘দাদামনি’ ধারাবাহিকে নায়িকা অর্থাৎ পার্বতী চরিত্রে সকলের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে। এমনকি এর মাঝেই তিনি কাজ করেছে একাধিক ওয়েব সিরিজ সহ ‘ভানু’ সিনেমায়।

সেই সিনেমায় কাদম্বরী দেবীর ভূমিকায় বাজিমাত করলেন অভিনেত্রী। ২০২৪-এর এই সিনেমা এবার জায়গা করে নিল নিউ দিল্লির চলচ্চিত্র উৎসবের মঞ্চে। যেই সিনেমা পরিচালনা করেছেন অয়নাংশু বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনিও দক্ষ পরিচালনার জন্য ‘গোল্ডেন ক্যামেল’ সম্মান পেয়েছেন। এছাড়াও এই সিনেমা অর্জন করেছে ‘রেড স্টোন’ পুরস্কার। এবার এই সিনেমায় কাদম্বরী দেবীর মানসিকতা ও অন্তর্জগতকে পর্দায় সুন্দরভাবে প্রাণবন্ত গড়ে তোলার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে চলেছেন অভিনেত্রী অনুষ্কা। এই পুরস্কার অভিনেত্রীর ক্যারিয়ারে অন্যতম মাইলস্টোন বলেই মনে করছে সকলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.