জেলা

আজ পিংলায় বন্যা পরিদর্শনে দেব। চুড়ান্ত প্রস্তুতি তৃনমূলের

সব্যসাচী গুছাইত,নিজস্ব সংবাদদাতা।

বিস্তীর্ন ঘাটাল লোকসভার বিভিন্ন ব্লক অতি বর্ষনজনিত কারনে প্লাবিত। আর বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি ক্রমশ উন্নতি হলেও ক্ষয়ক্ষতি নেহাৎ কম নয়। মানুষের বাসযোগ্য বাড়ী, চাষের ফসল ক্ষতিগ্রস্থ। এবার সেই ক্ষতিগ্রস্থ এলাকা সরজমিনে পরিদর্শনে আসছেন এলাকার সাংসদ তথা অভিনেতা দেব।

বিজেপির যুব মোর্চা ঘাটাল শহর জুড়ে দেবের ছবি দিয়ে ‘নিখোঁজ দেব’ পোষ্টার দিয়ে আলোড়ন ফেলেছিল জেলার রাজনৈতিক মহলে। যা আমরা সময় ৩৬৫ তে খবর করেছিলাম।

কিন্তু আজ সকাল থেকে দেখা গেল অন্য চিত্র। ঘাটাল সহ, ঘাটাল লোকসভার অন্তর্গত পিংলায় বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আসবেন সাংসদ তথা অভিনেতা দেব। তাই তৃনমূল কর্মী সমর্থকদের মধ্যে চুড়ান্ত প্রস্তুতি।

আজ পিংলার একাধিক জায়গা পরিদর্শনের পর, ৫নং মালিগ্রাম অঞ্চলের কেলেয়াড়া বাজারে দেব বন্যার্তদের সাহায্যার্থে একটি শিবির করবেন। যেখানে দেব সহ পিংলার বিধায়ক অজিত মাইতি, জেলা পরিষদ সদস্য সেক সবেরাতি, পিংলার বিডিও সুকান্ত গোস্বামী, ওসি শুভঙ্কর রায় থাকবেন। প্রশাসনিক স্তরের কর্মসূচী হলেও, দেবের আসাকে ঘিরে তৃনমূল কর্মী সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে চুড়ান্ত প্রস্তুতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.