রাজ্য

বাড়িতেই থাকতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। কালীঘাটের বাড়িতেই হবে মন্ত্রিসভার বৈঠক

পায়ে গুরুতর চোট পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।আর তার জন্য আপাতত তাকে বাড়িতেই থাকতে হবে। প্রঙ্গত পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে তার হেলিকপ্টার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পরলে, জরুরী অবতরন করতে গিয়ে পায়ে ও কোমরে চোট পেয়েছিলেন। বাম হাঁটুতে লিগমেন্টে চোট পেয়ে ছিলেন তিনি।

চিকিৎসকের পরামর্শ মতো বাড়িতেই তিনি তার ট্রিমেন্টের করেন। ছোটোখাটো সার্জারিও হয় তার। এরপর বেশকিছুদিন বিশ্রাম করে আবার তড়িঘড়ি কাজে লেগে পড়েন।

সম্প্রতি তিনি বিদেশ সফরে স্পেনে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তাকে তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয়। চিকিৎসকেরা তাকে দশ দিন ঘরে বিশ্রাম করতে বলেন বলে জন গেছে। কিন্তু কাজ তো বন্ধ রাখা যাবে না। তাই ঘর থেকেই সমস্থ প্রশাসনিক কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই উদ্দেশ্যে আগামী ১২ই অক্টোবর মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনে রাজ্য মন্ত্রী সভার বৈঠক ডেকেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.