বিনোদন

অসতর্কতায় ঠোঁট স্পর্শ করার ফলে আমি বমি করে ফেলি’ , পর্দায় নায়কের চুম্বন দৃশ্য নিয়ে বিস্ফোরক রবিনা!

রবিনা ট্যান্ডনের বর্ষণসিক্ত লাস্য দু’দশক পরও বিন্দুমাত্র কম হয়নি। মুখের রেখা তার বয়সের অঙ্ক কষতে পারেনা। যদিও তিনি ৪৮ টি শীত বসন্ত পার করে ফেলেছেন।তিনি ‘৯০-এর জনপ্রিয় অভিনেত্রী।

বেশ কিছু বছর বিরতির পর রবিনা সম্প্রতি ওটিটি-তে ফিরেছেন। সূত্রে খবর, নায়িকা নিজের সুদীর্ঘ কেরিয়ারের শর্ত নিয়ে কথা বলেছেন। তিনি লাস্যময়ী অবতারে পর্দায় হাজির হলেও কখনো সহ অভিনেতাকে চুম্বন করেননি পর্দায়। এই বিষয়ে তিনি বলেন, ‘মনে আছে এক বার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতার সঙ্গে অসতর্কতায় আমার ঠোঁট স্পর্শ করে। কিন্তু তখন কিছু করার ছিল না। পরে শটের পর আমার ঘরে ফিরে আমি বমি করে ফেলি। কারণ ওই ঘটনা মনে করেই আমার অস্বস্তি হচ্ছিল।’

বলিপাড়ার অন্দরমহল থেকে জনা যায় যে অক্ষয় এবং রবিনার মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছু দিন ধরে সেই সম্পর্ক চলার পর, তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত যেতে পারে নি। তার আগেই তাদের সম্পর্ক ভেঙে যায়। অনেকের মতে এর কারণ হলো শিল্পা শেঠি। যদিও কোন নায়কের ঠোঁট সেদিন ছুঁয়েছিল রবিনার ঠোঁট সেই কথা বলেননি নায়িকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.