অফবিট

পুষ্টিগুণে ভরা লাউ শাকের উপকারিতা!

গ্রাম বাংলার এই সব চেনা সবজির কদর দেশজুড়েই। ঘরের যে কোনও স্থানে অনায়াসেই অনাদরে বেড়ে উঠতে পারে। দামও খুব বেশি নয়। লাউ গাছের কোনও কিছুই ফেলনার নয়। লাউ শাক সারাবছরই পাওয়া যায়, তবে শীতের মৌসুমে এর ফলন ভাল হয়। এমনকি স্বাদও বেড়ে যায় অনেকটা। একদিকে লাউ যেমন শরীরের একাধিক উপকারে লাগে, তেমনি লাউ শাক ও উপকারী। লাউ শাকে রয়েছে ফলিক এসিড, আয়রন, পটাশিয়াম, ক্যালশিয়াম এবং ভিটামিন-সি। শরীরস্বাস্থ্য সুস্থ রাখতে লাউ শাক ভীষণ কার্যকর। এবার লাউ শাকের উপকারিতা এবং পুষ্টি সম্পর্কে জেনে নেওয়া যাক-

১. লাউ শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম যা হাড়কে শক্ত ও মজবুত করে। এছাড়া অস্টিওপোরেসিস এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমিয়ে দেয়।
২. লাউ শাকে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন ও লোহিত রক্ত কনিকার সংখ্যা বাড়িয়ে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে।
৩. লাউ শাকে অবস্থিত বিটা-ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং লুটেইন ও জিয়েজ্যান্থিন চোখের নানাবিধ রোগ প্রতিরোধ সাহায্য করে।
৪. লাউ শাকে যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এবং পাইলস প্রতিরোধে সাহায্য করে।
৫. লাউ শাকে অবস্থিত উচ্চ মাত্রার ভিটামিন-সি সাহায্য করে বিভিন্ন ধরনের সংক্রমণ ও ঠাণ্ডা প্রতিরোধে ।
৬. সর্বোপরি লাউ শাক কোলেস্টেরল ও ফ্যাট মুক্ত। আর ক্যালরি কম থাকার জন্য লাউ শাক ওজন কমানোর একটি আদর্শ খাবার।
৭. লাউ শাক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাই লাউ শাক খেলে মস্তিষ্ক থাকবে ঠাণ্ডা এবং ঘুমও হবে গভীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.