পৃথিবীতে বেশিদিন বাঁচতে কে না চায়! আর সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে জাপান। জাপানের লোকেরা সবচেয়ে বেশিদিন ধরে বাঁচেন। এমনকী গবেষণা বলছে, জাপানের লোকেরা চেহারায় খুব একটা স্থুল হন না। শতাংশের হিসেবে মোটা মানুষের সংখ্যা সে দেশে ১০০ জনে মাত্র তিনজন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই সংখ্যাটাই ১০০ জনে ৩৫ জন। কিন্তু এর পেছনে রহস্য কোথায়?
শরীর সুস্থ থাকলেই মানুষ রোগে আক্রান্ত কম হবে। আর স্বাস্থ্যকর শরীর মানেই দীর্ঘদিন আয়ু। কী নিয়ম মেনে চলেন জাপানিরা? এছাড়াও রয়েছে খাদ্য তালিকায় পুষ্টিতে ভরপুর খাদ্যের সমারোহ। ফ্যাট ও চর্বি জাতীয় খাবার বর্জন করে শাকসবজিকেই বেছে নিয়েছেন ওই দেশের নাগরিকেরা। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জাপানিদের খাদ্য তালিকায় থাকা বেশ কয়েকটি খাবারের নাম ও তার বিবরণ।
I) জিঞ্জার রাইস :- সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে যে জাপানিদের খাবারে ফ্যাটের পরিবর্তে থাকি অধিক পরিমাণে কার্বোহাইড্রেট। যার কারণে বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস, বাত, ক্যান্সার এবং আলঝেইমারসের মতো রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা কম থাকে। এছাড়াও জাপানিরা একপ্রকার জিঞ্জার রাইস খেয়ে থাকেন। শষ্যদানা, এবং শাক সবজি সাথে মোটামুটি পরিমানে প্রানীজ দ্রব্য এবং সয় সেই সাথে সামান্য ডিম ও দুধ আর ফল দিয়ে তৈরি হয় এই খাবার। এই খাবারে ফ্যাটের পরিমাণ কম এবং অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ফ্ল্যাভনয়েডের পরিমাণ বেশি থাকায় এদের আয়ুর বৃদ্ধি পায়। এছাড়াও জাপানিরা অত্যাধিক পরিমাণে সবুজ শাকসবজি ও ফল গ্রহণ করে থাকেন। যার কারণে গোটা পৃথিবীর মধ্যে একমাত্র জাপানের বাসিন্দাদের গড় আয়ু বেশি।
II) চা’য়ে আসক্ত :- জাপানিদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম হলো গ্রিন টি। এবং এই গ্রিন টি থেকে তৈরি করা মাচা চা হল ওই দেশের জনপ্রিয় এবং বাসিন্দাদের অন্যতম পছন্দের পানীয়। শুধুমাত্র চায় আসক্তির জন্যই জাপানিরা চা পান করেন না। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে গ্রিন টি থেকে মাচা চা প্রস্তুত করা হয়। এই চাঁদ যেমন স্বাদে অতুলনীয় ঠিক তেমনি আন্টি অক্সিডেন্টে ভরপুর। এই দেশের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম হল চা। সে কারণেই তারা গ্রিন টি থেকে তৈরি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী চা পান করার সাথে সাথে তাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি করে।
III) কম মিষ্টান্ন খাওয়া :- গোটা পৃথিবীর ঘুরলে মিষ্টি অপছন্দ করা মানুষের সংখ্যা খুব কমই পাওয়া যাবে। বিশেষ করে জাপানের মতো দেশে যেখানে বিভিন্ন ধরনের অতুলনীয় স্বাদের মিষ্টি পাওয়া যায়। তবে ওই দেশে মিষ্টির তা অতুলনীয় হলেও সেখানকার বাসিন্দারা খুব কম পরিমাণের খেয়ে থাকেন। কারণ মিষ্টিতে বেশি পরিমাণে শর্করা থাকায় সেটি দেহের পক্ষে ক্ষতিকর। সে কারণেই তারা অল্প পরিমাণে মিষ্টি গ্রহণ করেন এবং বেশি পরিমাণে শাকসবজি, ফল এবং পুষ্টিগুণ খাবার খেয়ে থাকেন।







