রাজনীতি

আমডাঙা গ্রাম পঞ্চায়েত প্রধান খুনে অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মন্ডল খুনের অন্যতম অভিযুক্ত আলমগীর শেখ ওরফে খাঁচা । গতকাল রাতে মুর্শিদাবাদের ডোমকল থেকে এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করল আমডাঙ্গা থানার পুলিশ। এখনো পর্যন্ত আমডাঙ্গা প্রধানের খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে আমডাঙা থানার পুলিশ। যদিও অভিযোগে থাকা অন্য দুই অভিযুক্ত আবু তৈয়েব হোসেন ও পাপ্পু এখনো পলাতক। আজ অভিযুক্ত আলমগীর শেখ ও আনোয়ার হোসেনকে বারাসাত আদালতে তোলা হয়। দুই অভিযুক্তের সাত দিনের পুলিশের হেফাজত আবেদন করেছে পুলিশ। যদিও ঘটনায় অভিযুক্ত আলমগীর শেখ আদালতে যাওয়ার পথে নিজেকে নির্দোষ বলে দাবি করেন, সে বাইরের বাসিন্দা তাকে ফাঁসানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.