রাজনীতিরাজ্য

বড় ধাক্কা! পঞ্চায়েতের পূর্বে শেষমেশ রাজ্য নির্বাচন কমিশনের পক্ষেই রায় হাইকোর্টের

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে একের অধিক মামলায় রাজ্য নির্বাচন কমিশন ধাক্কা খেয়েছিল কলকাতা হাইকোর্টে। তবে এবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে একটি মামলার রায় গেল। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জাতীয় মানবাধিকার কমিশন যে নোটিস প্রদান করে, তা আজ খারিজ করে দিল কলকাতা উচ্চ আদালত। রাজ্যে মনোনয়ন-পর্ব থেকে হিংসার দেখা মেলে। তার প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। এছাড়াও তাঁদের বিশেষ পর্যবেক্ষক হিসাবে কমিশনের ডিজি রাজ্যের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করবেন বলে রাজ্য নির্বাচন কমিশনকে নোটিস দেয়।

আদালতের নির্দেশের পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচনে ২২টি জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কমিশন। বুধবার সেই বাহিনী চাওয়া নিয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ে কমিশন। পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যে অন্তত ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে আনতে নির্দেশ দিয়েছিল কোর্ট।

একুশের বিধানসভা নির্বাচনে কোন কোন এলাকা সবচেয়ে বেশি অশান্ত হয়ে উঠেছিল, তার রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে বৃহস্পতিবার। আপাতত রাজ্য নির্বাচন কমিশনের হাতে যে রিপোর্ট রয়েছে তাতে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, কোচবিহার, জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.