রাজনীতি

রাজ্য নেতৃত্বকে আবারও কড়া মন্তব্য দিলীপ ঘোষের “কথা শোনা দরকার”

বেশ অনেকদিন পরে নতুন বিজেপি নেতৃত্বের নিয়ে বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষ মুখ খুললেন, ”নতুনদের মতো পুরনোদের কথাও শোনা দরকার। তা না হলে দলের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে এবং তা মাঝেমাঝে প্রকাশ্যে এসে যাচ্ছে।”

প্রসঙ্গত দিলীপ ঘোষ এখন বঙ্গ বিজেপি বা জাতীয় স্তরে বিজেপির কোনও সাংগঠনিক পদে নেই।
সে কথা বলেই বিজেপি নেতা জানান, সাংগঠনিক পদে না থাকার কারণে তিনি আপাতত চুপ থাকতে চান। কিন্তু কিছু কথা কেউ বলছে না, তাই সেগুলো বলার দরকার।
অবশ্য রাজ্যের শাসকদল তৃণমূলকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। তারপর নিজের দলের প্রসঙ্গে ফিরে বলেন, ”আমি এখন কোনও সাংগঠনিক পদে নেই। তাই সংবাদমাধ্যমের সঙ্গে আর কথা বলি না সে ভাবে। তবে এখন কিছু কথা বলা দরকার বলে মনে হচ্ছিল আমার। কেউ সেটা বলছে না। তাই আজ আমি বললাম।”

দিলীপ আরো বলেন, ”রাজনীতিতে ক্ষমতা পাওয়ার একটা লিপ্সা থাকে। তৃণমূলে যেমন হয় বিজেপিতে তা নয়। তবে অনেক নতুন লোক এসেছেন তাঁদের জায়গা দেওয়ার চেষ্টা হচ্ছে। পুরনো যাঁরা পার্টির মধ্যে ছিলেন, তাঁরাও গুরুত্ব পেতে চাইছেন। ফলে একটা অসামঞ্জস্য তৈরি হয়েছে। পরিবার বাড়লে, বেশি লোক এলে সমস্যা হয়। বিজেপিতে যাঁরা নেতৃত্বে রয়েছেন তাঁদের উচিত সবার সঙ্গে কথা বলে, যাঁদের ক্ষোভ হয়েছে, তাঁদের ক্ষোভের কথা শোনা। আমার মনে হয় ঠিক মতো শোনা হচ্ছে না। তাই বিক্ষোভ দেখা দিচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.