বিদেশ

“বন্দীদের মুক্ত না করলে এক ফোঁটা জলও পাবে না” হুঁশিয়ারি বেঞ্জামিন নেতানিয়াহুর

প্রায় ১৫০ জন নিরপরাধ দেশবাসীকে বন্দি করে রেখেছে হামাস সংস্থার জঙ্গিরা। তার পাল্টা উত্তরে গাজা এলাকার বিদ্যুৎ জল বন্ধ করে দিয়েছে ইজরায়ল। ইসরাইলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু জনসমাজের সামনে বলেন,”বন্দীদের মুক্তি না দিলে একফোঁটা জলও জুটবে না”

৫ দিন ধরে চলছে ইজরায়ল প্যালেস্টাইনের ভয়ংকর যুদ্ধ। ৫ দিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজারেরও বেশি। ইতিমধ্যেই ৪০ জন শিশুকে গলা কেটে খুন করার অভিযোগ তুলেছে আমেরিকার প্রেসিডেন্ট। সব মিলিয়ে একখান বিসর্গিক দৃশ্য ছড়িয়ে পড়েছে গোটা ইসরাইল জুড়ে। ইসরাইল দেশে প্রবেশ করে হামাস সংস্থার জঙ্গিরা একের পর এক ও অমানবিক কাজ করে যাচ্ছে। তবে এর পাল্টা জবাবও দিতে ছাড়েনি ইজরায়ল। গাজা এলাকায় বিদ্যুৎ ও জল সরবরাহ করে ইজরায়ল। সেই এলাকার জলবিদ্যুৎ বন্ধ করে জঙ্গিকে শায়েস্তা করতে চাইছে ইজরায়েলের প্রেসিডেন্ট।

গাজা এলাকার ওপর অনবরত আক্রমণ চালিয়ে যাচ্ছে ইজরায়াল। ফিলিস্তানিদের নির্মূলে পরিষ্কার করার শপথ নিয়েছে এই দেশ। ক্রমাগত হয়ে চলেছে বিমান দিয়ে আক্রমণ। তবে এই এলাকার নারী ও শিশুদেরও প্রাণ যাচ্ছে ইজরায়েলের আক্রমণের ফলে। এই এলাকার নেটওয়ার্ক পরিষেবা ও এখন নষ্ট হয়ে গেছে। তার ওপর বিদ্যুৎ ও জলের সংকটে ভুগছে এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.