শনিবার মহালয়া পিতৃপক্ষের অবসান, তারপরই শুরু হচ্ছে “দেবীপক্ষ”m সেই পূণ্য দিনে প্রতি বছরের মতো এবারও অসহায় মানুষের পাশে দাঁড়ালো দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন।
পুজোর আর বাকি নেই। এই পুজোতে দুঃস্থ ছাত্র-ছাত্রীরা যাতে আনন্দ উৎসবে নতুন পোশাক পরে মাতৃ দর্শন করতে পারে, সেই কথা ভেবে দুঃস্থ ছাত্রদের পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।
এইদিন দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাটোয়া মহকুমার অন্তর্গত বারেন্দা পরমানন্দ সেবা আশ্রম এবং গোয়াই প্রেমানন্দ প্রতিবন্ধী আশ্রমের ছাত্রদের জন্য বস্ত্র, খাদ্য সামগ্রী ও ফল বিতরণ করা হয়। বহু দুঃস্থ ছাত্রদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। নতুন জামা প্যান্ট পেয়ে খুশি হলেন ছাত্ররা। দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের এই রকম মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।







