শনিবার সকালে মহালয়ার পুণ্য লগ্নে কুমির থেকে মানুষকে সচেতন করতে বনদপ্তরের তরফ থেকে ফাটানো হচ্ছে জল বোমা। পূর্ব বর্ধমান জেলার কালনার একাধিক ঘাটে চলছে তর্পনের অনুষ্ঠান। কুমির থেকে মানুষকে সতর্ক করতেই বোর্ডের মাধ্যমে বন বিভাগের তরফ থেকে চালানো হয় সচেতনতা প্রচার একই সাথে ফাটানো হয় জল বোমা।
উল্লেখ্য কয়েক দিন আগেই কালনার ভাগীরথী এলাকা সংলগ্ন জাপট পালপাড়া এলাকায় কুমিরের দেখা মিলেছিল। শহরের মধ্যে দিয়েই হেঁটে যেতে দেখা গিয়েছিলো কুমিরকে। এরপরই এলাকায় ছড়িয়েছিল আতঙ্ক। আর তারপর থেকেই সচেষ্ট প্রশাসন। শনিবার সকাল ছটার পর থেকেই কালনা ফেরিঘাট থেকে শুরু করে কাললার বিভিন্ন ঘাটে চালানো হয় বনদপ্তরের তরফ থেকে সচেতনতা প্রচার মাইকিং করে ।







