আরামবাগের বোলুন্ডিতে ধুন্ধুমার। রবিবার বিকেলে আরামবাগে শুভেন্দু অধিকারির জনসভা ছিলো। সেই সমাবেশ ঘিরে উত্তপ্ত হল হুগলির আরামবাগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় বিজেপি কর্মীদের আসতে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
সূত্রের খবর, এদিন শুভেন্দু অধিকারীর মিছিলে যোগ দিতে মানুষ জমায়েত হয় মলয়পুর থেকে আরামবাগের বোলুন্ডি এলাকায়।
মলয়পুর থেকে আরামবাগের বোলুন্ডিতে যাওয়ার পথে সেখানেই তাদের আটকে রেখে মারধর করেছে কিছু তৃণমূল কর্মী। আর তার জেরে আক্রান্ত হন বিজেপি কর্মী-সমর্থকরা। জনসভায় বাধা দিতে BJP কর্মীদের আটকে রেখে মারধর ও গাড়ি ভাঙচুর করেছে তৃণমূল প্রার্থী বলে অভিযোগ।
ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন BJP নেতৃতরা। জানা যায়, মিছিলে আশা বিজেপি প্রার্থীদের জিজ্ঞাসা করা হয় তারা বিজেপি করে কিনা, উত্তরে তারা হ্যাঁ বলতেই তাদের উপর মারধর করে তৃণমূলের কর্মী সমর্থকেরা।







