রাজ্য

লালবাজারের নির্দেশে পুজোয় ডিউটিতে থাকা পুলিসদের ব্যবহারে রাশ, সঙ্গে রাখা যাবে না ব্যাগও

এবারের পুজোয় ডিউটির সময়ও পুলিসের মোবাইল ব‌্যবহারে নিয়ন্ত্রণ লালবাজারের। এছাড়াও নিজস্ব ব‌্যাগ নিয়েও যাতে কাউকে ডিউটি করতে দেখা না যায়, তাতেও কড়া পুলিস প্রধানরা। বাইশের অক্টোবরে পুজোর পর ডিউটির সময় পুলিসের মোবাইল ব‌্যবহারে রাশ টানার নির্দেশ দিয়েছিলেন পুলিস কমিশনার। এবার লালবাজারের নির্দেশ, পুজোর ডিউটির সময় চুড়ান্ত দরকার ছাড়া মোবাইল ব‌্যবহার করতে পারবেন না পুলিসকর্মীরা। আজই লালবাজারের কর্তা, প্রত্যেক থানা ও ট্রাফিক গার্ডের ওসিদের নিয়ে বৈঠকে বসার সম্ভাবনা পুলিস কমিশনারের।

প্রসঙ্গত, সিপি জানিয়েছিল, মহালয়ার পর থেকেই শহরকে যানজটমুক্ত রাখতে তৎপর কলকাতা পুলিস। কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। ফলে সেই বছর থেকেই দুর্গাপুজোয় কলকাতায় বিদেশি পর্যটকরাও ভিড় জমিয়েছে।

বিশেষভাবে উল্লেখ্য, কিছু যাবতীয় তথ্যাদি – শহরের ৪৫টি ওয়াচ টাওয়ারে বসে নাইট বাইনোকুলার নিয়ে নজরদারিতে থাকছেন থানা ও গোয়েন্দা দফতরের দু’জন করে পুলিসকর্মী। ২৭টি মেট্রো স্টেশনে পর্যাপ্ত সংখ‌্যক পুলিস মোতায়েন করা হবে। শহরের সব বৃহৎ পুজোয় থাকবে ‘পুলিস অ‌্যাসিস্ট‌্যান্ট বুথ’। মহিলাদের নিরাপত্তার স্বার্থে মধ‌্য, উত্তর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতায় ২০টি মহিলা টিম ‘উইনার্স’-এর স্কুটিতে ৪০ জন মহিলা পুলিসকর্মী টহল দেওয়াতে সামিল থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.