রাজনীতি

একাংশের কথায় ‘নড়বড়ে সংগঠন’! রাজ্য বিজেপির পঞ্চায়েতে সুফল গড়ার লক্ষ্যে ভরসা এখন ‘অবিজেপি’রা

একুশের নির্বাচনে পরাজয়ের পরবর্তীতে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে রাজ্য বিজেপির সংগঠন। সঙ্গে একাধিক পুরভোট ও উপনির্বাচনে ভরাডুবি হয়েছে পদ্মশিবির। হারতে হারতে চুড়ান্ত পর্যায়ে এখন দলীয় কোন্দল। এবার তাই অবিলম্বে জেলা সভাপতি ও রাজ্য নেতৃত্বদের বলা হয়েছে পুরনোদের তালিকা তৈরি করতে। সেই সঙ্গে তাদের নির্দিষ্ট দায়িত্ব দিতে।

পঞ্চায়েত দোরগোড়ায়। গ্রাম দখলের লড়াই। যার জেরে রাজ্য রাজনীতি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কথায়, ‘নড়বড়ে সংগঠন’। এবার ঘরোয়া কোন্দলে জেরবার বঙ্গ বিজেপির পঞ্চায়েতে সুফল গড়ার লক্ষ্যে তাদের এখন ভরসা বলতে এখন নীচুতলার অবিজেপিরা।

প্রসঙ্গত, বেশকিছু দিন পূর্বে শুভেন্দুর গড় পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বাম-বিজেপি জোট করে তৃণমূলকে হারিয়ে সমবায় সমিতি দখল করে। তারপর পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ক্ষেত্রে বাম-বিজেপিকে জোটবদ্ধ হতে দেখা গিয়েছে। এছাড়াও, সিপিএম ও বিজেপি একসঙ্গে মিছিলও করেছে একাধিক জায়গায়। সমবায় ভোট হলেই প্রায় সর্বত্র বাম-বিজেপি এক জোট হয়ে লড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.