ক্রিকেটারই বেরোল ডাকাত ! আইসিসির এক প্রতিযোগিতায় , এক ক্রিকেটারের বিরুদ্ধে উঠলো ডাকাতির আভিযোগ । এমনকি গ্রেফতারও করা হয়েছে অভিযুক্ত ক্রিকেটারকে । অভিযুক্ত ক্রিকেটার হলেন , পাপুয়া নিউ গিনির জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার কিপলিন ডোরিগার ।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লীগে ম্যাচ ছিল পাপুয়া নিউ গিনির ও জার্সির । খেলা শুরুর আগেই , কিপলিন ডোরিগার বিরুদ্ধে ওঠে ডাকাতি করার অভিযোগ । স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে , ঘটনাটি নিম্ন আদালতে ওঠার পর , সমগ্র অভিযোগ স্বীকার করেন ডোরিগা । প্রথমে মামলাটি , রয়েল কোর্টে তোলার ফলে , এই মামলায় জামিন পাননি অভিযুক্ত ক্রিকেটার । নির্দেশ দেওয়া হয়েছে ডোরিগাকে ২৮ নভেম্বর পর্যন্ত হেফাজতে রাখার ।
উল্লেখ্য , পাপুয়া নিউ গিনির ক্রিকেট বোর্ড এই ঘটনায় জানিয়েছে, এই ঘটনার সাথে তারা কোনোভাবে যুক্ত নয়। তাদের উইকেট-রক্ষক -ব্যাটার নিজেই এই মামলায় দায়ী। জাতীয় দলের খেলার ওপর , এই ঘটনার প্রভাব কোনোভাবেই পড়বে না। বোর্ড স্পষ্ট করে দিয়েছে, মাঠের বাইরের এই ঘটনা নিয়ে , দল বা দলের ক্রিকেটাররা কিছুই ভাবছে না ।







