জাতে মুসলিম, তাই প্রাণ গেলো ৬ বছরের এক শিশুর। ইজরায়েল – প্যালেস্টাইন যুদ্ধের রেশ ছড়িয়ে পড়লো আমেরিকার শিকাগোতে। অভিযুক্ত ৭০ বছরের এক বৃদ্ধ। ইসলাম বিদ্বেষ ছড়ানো আর খুনের মামলায় খুনি বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্তের নাম জোসেফ এম জুবা। তার প্লেনফিল্ড টাউনশিপের বাড়িতে ভাড়া থাকতেন এক প্যালেস্তানীয় পরিবার। ওই বাড়িতে রবিবার দুপুরে ওই বৃদ্ধ ৬ বছরের শিশু ওয়াদেয়া আল ফায়ুমকে এলোপাথাড়ি ছুরি দিয়ে কোপ মারতে থাকে। ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয় তার মা। ভয়ে ওই মহিলা ঘরের বাথরুমে আশ্রয় নিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মহিলাকে বাঁচানো সম্ভব হলেও বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি।
মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। রিপোর্ট অনুযায়ী, বারংবার ছুরির আঘাতে প্রাণ হারায় ফায়ুম। ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিবারের এক সদস্য বলেন, ”আমরা কি মানুষ নই? শুধুমাত্র মুসলিম বলে এইভাবে প্রাণ কেড়ে নেবে ওরা। ” খবর পাওয়া মাত্রই ওই বৃদ্ধা করে গ্রেপ্তার করে পুলিশ।







