রাজ্য

প্রেসিডেন্সি জেলে পুজোর মেনুতে নতুন চমক!

নিয়োগ দুর্নীতি মামলায় যখন রাজ্য রাজনীতি তোলপাড়।তখনই নিয়োগ দুর্নীতি নিয়ে যে জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ বহু শিক্ষা আধিকারিকরা বন্দি সেই প্রেসিডেন্সি জেলেই এবারের পূজোর থিম “শিক্ষা”।

প্রেসিডেন্সি জেলে মোট আড়াই হাজারের মতো বন্দি রয়েছে।পুজোর এই ৪টে দিন সকল বন্দিরাই মেতে উঠেছে পুজো নিয়ে।প্রেসিডেন্সি জেলে মোট ৮টি ব্লকে ভাগ ভাগ করে সমস্ত ব্লকের বন্দিদেরই পুজো প্রাঙ্গণে যাওয়ার সুযোগ করে দেয় জেল কর্তৃপক্ষ সেকারনেই পুজোর দিনগুলোতে অনেক বেশি সময়ের জন্য বন্দিরা মুক্ত থাকবে।

প্রতি বছরের থেকে এবছর প্রেসিডেন্সি জেল থেকে পূজার বাজেট বাড়ানো হয়েছে তাই খাবার মেনু অনেক ভালো করা হয়েছে।

জেল সূত্রে খবর, এবছর সপ্তমীতে মেনুতে থাকছে ভাত,পাঁচমিশালি সবজি, ভাজা,মাছের মাথা দিয়ে মুগের ডাল,ডিম তরকা, পায়েস, আর শেষ পাতে মিষ্টি।
অষ্টমীতে লুচি, আলুর দম,কাবলি ছোলা,পনির আলু তরকারি,নবরত্ন, পনির আলুর তরকারি আর শেষ পাতে মিষ্টি।
নবমীতে থাকছে মটন বিরিয়ানি,চিড়ের পোলাও, রুটি, ডাল, মাছ, মটনকারি, পটল চিংড়ি, ডিমকারি।
দশমীর দিন মেনুতে থাকছে ফ্রায়েড রাইস সাথে হালকা আলুর দম,ভাজা,পাঁচমিশালি তরকারি,শেষ পাতে পাঁপড়, চাটনি, মিষ্টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.