জেলা

পিংলায় সদ্য বিবাহিত গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
পিংলার জলচক এলাকার তিলেশ্বরী গ্রামে গতকাল রাতে অস্বাভাবিক অবস্থায় এক সদ্য বিবাহিত গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়।
জানা যায় মৃতার নাম সুনীতা জানা (বয়স-২১), স্বামী সূর্ষেন্দু বেরার সাথে প্রেমের সম্পর্কে গত চার মাস আগে বিবাহ হয় তাদের।

গতকাল পর্যন্ত মৃতা মহিলা বাবার বাড়ীর লোকের সাথে ফোনে কথা বললেও, কথার মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না বলে জানা যায়। কিন্তু রাত ১২ টা নাগাদ হঠাৎ করে মেয়ের মৃত্যু খবর আসায় স্তম্ভিত বাবার বাড়ীর লোক ও প্রতিবেশী।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পিংলা থানার পুলিশ। ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে আসেন।

ঘটনার পর মৃতা ওই মহিলার স্বামীর খোঁজ পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদের জন্য মহিলার শ্বশুর ও শাশুড়ীকে আটক করেছে পিংলা থানার পুলিশ।

প্রসঙ্গত মৃতার বাবার বাড়ীর লোকের অভিযোগ, মেয়েকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি মৃতার বাবার বাড়ীর পরিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.