দেশ

ঠাকুর দেখার লাইনে দিয়ে অধীর

ইতিমধ্যে শহরের বড় পুজো মণ্ডপগুলির উদ্বোধন হয়ে গিয়েছে। কলকাতার রাজপথে মানুষের সমুদ্র আর মণ্ডপগুলিতে উপচে পড়ছে ভিড়। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ভিড়ের মধ্যে লাইন দিয়ে ঠাকুর দেখছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

বাকিদের সঙ্গেই তৃতীয়ার ত্রিধারা সম্মেলনের ঠাকুর দেখার লাইনে ধরা পড়লো অধীরের ছবি। বলছেন, ‘বেশ ভালই লাগছে। এগুলোই তো উপভোগ করার বিষয়।”

মহালয়ার পর থেকে দিন যত এগিয়েছে, তত ভিড় বেড়েছে পুজো মণ্ডপগুলিতে। প্রতি বছরই ত্রিধারা সম্মিলনীর পুজোতে ভিড়ের ঢল চোখে পড়ার মতো। ষষ্ঠী-সপ্তমী এখনও আসেনি, তার আগেই মানুষের ভিড় এবার ত্রিধারার মণ্ডপে। যেমন মণ্ডপ সজ্জা, তেমন আলোক সজ্জা। আর সেই ঝা চকচকে দৃষ্টিনন্দন প্রতিমা দেখতে তৃতীয়ার সন্ধেতেই ত্রিধারায় পৌঁছে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরবাবু। একেবারে ভিড়ের সঙ্গে মিশে গিয়ে ঠাকুর দেখার আনন্দে সামিল অধীররঞ্জন চৌধুরী।

উল্লেখ্য, তৃতীয়ার সন্ধেয় কলকাতার আরও এক বড় দুর্গাপুজো শ্রীভূমির মণ্ডপে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে পুজো মণ্ডপ ও দেবী প্রতিমা পরিদর্শন করেন রাজ্যপাল। আর সন্ধেয় ত্রিধারার ভিড়ের মধ্যে দেখা মিলল অধীরবাবুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.