রাজনীতিরাজ্য

‘দেশের সেমিকন্ডাক্টর বিপ্লবের নেতৃত্ব দিতে চলেছে কলকাতা’, রাজ্যের প্রয়াস তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

দেশে যে ‘সেমিকন্ডাক্টর বিপ্লব’ হতে চলেছে, তার নেতৃত্ব দিতে চলেছে কলকাতা। আজ এক্স হ্যান্ডলে এই কথাই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন, কলকাতায় এই সম্ভাব্য বিনিয়োগের জন্য রাজ্য সরকারের প্রয়াসের কথা। যার দরুন আমেরিকার সরকারের কাছে কৃতজ্ঞ থাকবেন বলেও জানিয়েছেন তিনি।

এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ভারতে সেমিকন্ডাক্টর বিপ্লবের নেতৃত্ব দিতে চলেছে কলকাতা।’ তাঁর কথায়, ‘রাজ্যে নতুন প্রযুক্তি এবং বিনিয়োগ আনার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে নিরলস চেষ্টা করেছে, তার ফলেই আমেরিকা থেকে গুরুত্বপূর্ণ বিনিয়োগের প্রস্তাব এসেছে। এতে রাজ্যের দক্ষতা এবং ক্ষমতাই প্রকাশ পায়।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য সংক্রান্ত এক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই সাংবাদিকদের সামনে যান। জানান, আমেরিকার দূতাবাসের সঙ্গে সেমিকন্ডাক্টর নিয়ে কথা হয়েছে তাঁর। বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.