শীতকালে একটি অন্যতম সবজি হল ধনেপাতা। তবে আজকাল বছরের প্রায় প্রত্যেকটা মাসেই ধনেপাতা বাজারে পাওয়া যায়। তবে শীতকালে যে ধনেপাতা আমরা পাই সেটা অন্য সময় থেকে অনেকটাই আলাদা হয়। শীতকালে বাজার টাটকা ধনেপাতায় একেবারে ভরে ওঠে। ধনেপাতায় যেমন সুন্দর গন্ধ ও স্বাদ আছে তেমনি এর নানান ধরনের উপকারিতাও আছে।
১: দৃষ্টিশক্তি ভালো রাখতে ধনেপাতার জুড়ি মেলা ভার। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং ক্যারোটিনয়েড থাকে ধনেপাতায় যা আমাদের দৃষ্টি শক্তি ভালো রাখতে সাহায্য করে।
২: ধনেপাতা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে জোরালো করে তোলে।ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই থাকায় ধনেপাতা আমাদের শরীরের রোগ প্রতিরোধ শক্তিকে আরো বৃদ্ধি করে।
৩: আমাদের শরীরের হাড় মজবুত রাখতে ধনেপাতার বিশেষ ভূমিকা আছে।
৪: আমাদের শরীরের কোলেস্টেরল কমাতে ধনেপাতা খুব সাহায্য করে।
৫: শরীরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ধনেপাতা।







