২০২৪ সালের শুরুতেই উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। এদিন উপস্থিত থাকবে একাধিক নেতা মন্ত্রী সহ লক্ষ লক্ষ রাম ভক্ত, এমনটাই আশা করছে মন্দির প্রশাসন। ইতিমুহূর্তেই অযোধ্যার একাধিক হোটেলে বুকিং শুরু হয়ে গেছে।
আগামী বছরের জানুয়ারি মাসের ২২ তারিখ হবে রাম মন্দিরের উদ্বোধন। আর এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভক্তরা এখন থেকেই নিজেদের থাকার ব্যবস্থা করা শুরু করে দিয়েছে। অযোধ্যার এক হোটেল মালিকের কথায়, মন্দির উদ্বোধনে এখন বেশ কয়েক মাস বাকি কিন্তু এখন থেকেই ৮০ শতাংশ হোটেলের রুম বুক হয়ে গেছে।
অন্য এক হোটেল ম্যানেজার জানিয়েছেন, যেভাবে রুম বুকিং এর হিড়িক বাড়ছে তাতে বোঝাই যাচ্ছে এইদিন দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে। তবে এইসময়ে হোটেলের ভাড়া মাত্রারিক্ত বাড়বে বলে তিনি জানিয়েছেন। অন্যসময় একরাতের ভাড়া যেখানে ২০০০ টাকার মধ্যে হয়ে যায় এবার তা বেড়ে দাঁড়াতে পারে ২০ হাজারে। তাই আগে থেকেই ভক্তরা ঘর ভাড়া করে রাখছে।







