অফবিট

মাংসের ঝোল সহযোগে জমে ওঠে যদি পাতে পড়ে নোয়াখালীর খোলাজালি পিঠে

বরাবরি বাঙালি পিঠেবিলাসী। শীত তথা পৌষ মাস মানেই বাঙ্গালীদের কাছে হল পিঠের মরশুম। পিঠে পুলি ছাড়া চলে নাকি আবার এই সময়? রকমারি সব পিঠের রাজত্ব এই সময় সব বাঙ্গালীদের ঘরে ঘরে। শীতকালের নলেন গুড়তো রয়েছে পিঠের দোসর হিসেবে। আচ্ছা পিঠের দোসর কি শুধুই গুড় হতে, পারে যদি অন্য কিছু হয় তাহলে কেমন হবে ব্যাপারটা বলুন তো? যদি এই গুড়ের জায়গা মাছ মাংস করে নেয় তাহলে কি ক্ষতি আছে। আপনারা ভাবছেন তো পিঠের সঙ্গে মাছ-মাংসের কম্বিনেশন এ আবার কীরম? আজ্ঞে হ্যাঁ, এরকমই এক জনপ্রিয় এবং সুস্বাদু বাংলাদেশের এক বাঙালি পিঠে হলো খোলাজালি পিঠে। যা শুধুমাত্র গুড় দিয়েই খাওয়া যায় না মাছ মাংস দিয়েও খেতে বেশ লাগে।

 

নোয়াখালী অঞ্চলের এক ঐতিহ্যবাহী পিঠে হলো খোলা জালি বা খোলজা পিঠে যা তৈরি হয় চালের গুঁড়ো দিয়ে। বেশ পছন্দের সবার কাছে এই পিঠেটি এখন। বাংলাদেশের আরেক ঐতিহ্যবাহী পিঠে যার নাম হল চিতই পিঠে যার স্বাদে ও রূপে এই পিঠের সঙ্গে অনেক মিল রয়েছে। এই পিঠিটিকে দেখতে হয় সাদা রঙে এবং এর মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। এটি অনেকটি দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার ধোসার মতো। তবে স্বাদে অনেকটাই আলাদা নরম তুলতুলে এবং মুচমুচে হয়। খুবই সহজেই পিঠে তৈরি করা এবং সময়ও কম লাগে। এই পিঠে তৈরি করতে যে যে উপকরণ লাগে তা হল চালের গুঁড়ো, স্বাদমতো নুন, ডিম, গরম জল আর পিঠেটি তৈরির জন্য মাটির খোলা। হ্যাঁ ব্যস এইটুকুই উপকরণের সাথে যদি পদ্ধতিটাও জানতে পারেন তাহলে খুব ভালোই হয় তাই না। তাহলে আসা যাক পদ্ধতিতে-

 

চালের গুঁড়ো, নুন এবং জল মিশিয়ে মোটামুটি পাতলা গোলা তৈরি করে নিন। এবার তাতে ডিম ভেঙে দিন। ডিমটা খুব বেশি না মিশিয়ে হালকা হাতে নেড়ে গোলার সঙ্গে মিশিয়ে তা ঢেকে রাখুন। এবারে মাটির খোলা গরম করতে দিন। সেটি গরম হলে একটি চামচের সাহায্যে গোল করে গোলাটি ঘুরিয়ে নিন। তারপর ৩০ সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন। এরপর পিঠের চারপাশ আলগা হয়ে আসলে কুন্তি দিয়ে সেটিকে অন্যদিকে পাল্টে দিন। এই ভাবেই তৈরি হয়ে যাবে সমস্ত পিঠে তারপর সেটিকে পরিবেশন করুন নলেন গুড় কিংবা মাংসের ঝোলের সঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.