জেলা

বাঁকুড়ায় ফের ভয়াবহ পথ দূর্ঘটনা

আরোহী কে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক যাত্রীবাহী বেসরকারিবাস, নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে বাসটি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের উপর বাঁকুড়া জেলার তালডাংরা থানার দালানগড়া মোড় এলাকায়।

স্থানীয় সূত্রে খবর,একটি বেসরকারি বাস বাঁকুড়া থেকে সিমলাপাল দিকে যাচ্ছিল। ঠিক তখনই যাবার পথে তালডাংরা থানা এলাকার দালানগোড়া মোড় এলাকায় এক সাইকেল আরোহী হঠাত্‍ চলমান এই যাত্রী বোঝাই বাসটির সামনে চলে আসে এবং সেই সাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে এই যাত্রী বোঝাই বাসটি।

এই ঘটনায় এক শিশুসহ মোট ১৫ জন আহত হয়েছেন। দূর্ঘটনায় বাসের সামনের দিকে বসে থাকা এক যাত্রী প্রায় আধঘন্টা আটকে থাকে। পরে গ্যাস কাটার দিয়ে বাসের অংশ কেটে ওই আহত যাত্রীকে উদ্ধার করা হয়। ঘটনায় প্রায় ৬ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিত্‍সা করার পর বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের চিকিত্‍সা চলছে তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। হাসপাতাল সূত্রে খবর, অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিত্‍সার পর ছেড়ে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.