জেলা

ভুল ইনজেকশনে মৃত্যু রোগীর, পলাতক সিস্টার

ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে এক রোগীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার। ঘটনাটি ঘটেছে মালদা শহরের মেডিকেল কলেজ হাসপাতালে।

দুইটা নাগাদ মালদা শহরের মঙ্গলবাড়ী এলাকার সাহিল শেখ নামের এক বাসিন্দা নুনবহি এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন।তারপরই পরিবারের লোকজনেরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়।পরিবারের লোকের অভিযোগ দীর্ঘক্ষণ সময় পার হয়ে গেলেও তার চিকিত্‍সা সেভাবে হয়নিl পরিবারের লোকের অভিযোগ বারবার চিকিত্‍সার জন্য আবেদন করার পর বিকেলে ইনজেকশন দেওয়া হয়। তারপরই সাহিল শেখের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে,তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ঘটে সাহিলের।

পরিবারের লোকের অভিযোগ ভুল ইনজেকশন দেওয়ার পরই মৃত্যু ঘটেছে সাহিলের। কর্তব্যরত যে সিস্টার ইনজেকশন দিয়েছে সে কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়েছে।ঘটনায় ধুমধুমার মালদা মেডিকেল কলেজ হসপিটাল। পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী পৌছায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.