আমাদের দৈনন্দিন জীবনে জ্বালানি গ্যাসের গুরুত্ব অপরসীম। রান্নার গ্যাস ছাড়া একদিন ও কাটেনা সাধারণ পরিবারের। এবার সেই গ্যাসের ই দাম গিয়ে দাঁড়ালো প্রায় ২০০০। প্রতিদিনের প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হওয়ায় কপালে ভাঁজ পরেছে সাধারণ মানুষের। গত দুমাসের মধ্যে পর পর দুবার দাম বাড়লো জ্বালানী গ্যাসের। প্রায় ১০০ টাকা করে দাম বেড়েছে জ্বালানী গ্যাসের।
প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে শুরুতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো জ্বালানী গ্যাসের দাম নির্ধারণ করে। এইমাসে জ্বালানী গ্যাসের দাম দুবার বেড়েছে। তবে ঘরোয়া কাজের নয় এবার দাম বাড়লো বানিজ্যিক গ্যাসের।
১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১৯৪৩ টাকা। পুজোর আগে বেশ কয়েক দফায় দাম কমেছিল জ্বালানি গ্যাসের। তবে ফের জ্বালানি গ্যাসের দাম বাড়ায় ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। এর ফলে কিন্তু খাদ্য দ্রব্যের দামও বাড়বে। ফলে সাধারণ মানুষকেও বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।







