রাজ্য

আজ থেকে রাজ্যে দেখা যাবে সেন্ট্রাল বাহিনীকে

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দীর্ঘ টানা পোড়েন। হাইকোর্টের নির্দেশে অবশেষে ভোটে কেন্দ্রীয় বাহিনীকে ব্যাবহার করতে চলেছে নির্বাচন কমিশন। যদিও ৮২২ বলাই সার। কাগজে-কলমে তা হল না। আপাতত রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে আসছে ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে গতকাল রাতেই এক বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর আগে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বিজ্ঞপ্তি জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। আর এবার আরও ৩১৫ কোম্পানির বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র।

এর মধ্যে, সিআরপিএফ ৫০ কোম্পানি, বিএসএফ ৬০ কোম্পানি, সিআইএসএফ ২৫ কোম্পানি, আইটিবিপি ২০ কোম্পানি, এসএসবি ২৫ কোম্পানি, আরপিএফ ২০ কোম্পানি, অর্থাৎ মোট সিএপিএফ ২০০ কোম্পানি। আর বাকি ১২ টি রাজ্য থেকে স্পেশাল আর্মড পুলিশ ফোর্স ১১৫ কোম্পানি থাকবে বলে জানা যাচ্ছে।

তবে এও জানা যাচ্ছে, পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.