খেলাধুলা

বিশ্বকাপ থেকে ছিটকেই গেল হার্দিক

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বোলিং করতে গিয়ে চোট পাওয়া কাল হল হার্দিক পান্ডিয়ার। ভারতীয় দল টানা জিতে চলেছে, তাই হয়ত হার্দিক এর না থাকাটা খুব একটা বিশাল ইস্যু বলে মনে করছেন না সমর্থকরা। কিন্তু হার্দিক এর মতো ইউটিলিটি প্লেয়ার ভারত কেন পুরো বিশ্বে কম আছে।

অনেকেই আশা করেছিলেন বিশ্বকাপের সেমিফাইনালের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ভারতীয় অলরাউন্ডার। আর ভারত যা ফর্মে আছে তাতে এই অলরাউন্ডার যোগ হলে আরও দ্বিগুণ হবে ভারতীয় লাইনআপ। কিন্তু সমর্থকদের পাশাপাশি রোহিত শর্মাকেও এবার হতাশ হতে হচ্ছে। বিশ্বকাপে আর মাঠে নামতে পারবেন না হার্দিক পান্ডিয়া। গুরুতর এই আপডেট পাওয়া গেল শনিবার সকালেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.