দীপা সূর্য ও মিশকাত জীবনে কত দু বছরে নানান পরিবর্তণ এসেছে। আর দর্শক এই প্রতিটি পরিবর্তনকেই সাদর আমন্ত্রণ জানিয়েছে। গত ১০ মাসে টিআরপির তালিকায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিক প্রথম স্থানে জায়গা করে নিয়েছে। বাড়ি বাড়িই দীপা মিশকার ষড়যন্ত্রের শিকার হয়েছে। তাই দর্শক আর সেটা সহ্য করতে না পেরে বারবার অভিযোগ জানাচ্ছিল। পর্দায় দীপা এবং মিশকার সাপ ও নেউলের সম্পর্ক।
কিন্তু বাস্তব জীবনে কেমন? দীপা ওরফে স্বস্তিকা ঘোষ পুজোর আগে কিভাবে পরিকল্পনা করছেন? তিনি জানালেন এতটাই তাদের কাজের চাপ চেয়ে পুজোর কেনাকাটা করে ওঠা হয়নি। তবে কাজ তাদের জীবনের লক্ষ্যই তাই কাজের মধ্যে দিয়ে থাকতে ভালই লাগে। পুজোটাও কাজের মধ্যে দিয়েই যাবে কারণ বেশ কিছু জায়গায় উদ্বোধনী অনুষ্ঠান আছে।
মিশকা দীপা সম্পর্কে জানান যতই পর্দায় সাপ ও নেউলের সম্পর্ক হোক না কেন শর্ট শেষ হলে তারা হাসাহাসি মজা করতে থাকেন বাস্তবে তারা একে অপরের খুবই ভালো বন্ধু। এক ফোঁটা ঝামেলা নেই আর এই সমীকরণের জন্যই তারা আজ এক নম্বরে।







