জেলা

ছেলেকে শান্ত করতে সারারাত বালিতে পুঁতে রাখলেন মা বাবা! একবিংশ শতাব্দীতে এ কেমন মধ্যযুগীয় বর্বরতা

ছোট শিশুর একটু ছটফটে হবে, চঞ্চল কিংবা দুরন্ত হবে এটাই স্বাভাবিক। কিন্তু নিজের ছোট সন্তান কে শান্ত করতে একেবারে সারারাত নদীর চড়ে হাঁটু অব্দি বালিতে পুঁতে রাখলেন মা বাবা স্বয়ং! এ যেন একবিংশ শতাব্দীতে এসে মধ্যযুগীয় বর্বরতার কালো ছায়া। কিভাবে পারলেন নিজের সন্তানের সাথে এমন অমানবিক কাজ করতে। ঘটনাটি পূর্ব বর্ধমানের রায়নার।

ছেলে বড় চঞ্চল, ভীষণ দুরন্ত! মা বাবা কিছুতেই বাগে আনতে পারছেন না নিজের সন্তানকে। অগত্যা উপায় সাধুবাবা। মাত্র তৃতীয় শ্রেণিতে পড়া শিশুটিকে নিয়ে যাওয়া হলো সাধুবাবার কাছে। তাঁকে শান্ত করতে সাধুবাবার নিদান ছেলেকে সারারাত নদীর চড়ে হাঁটু অব্দি পুঁতে রাখা হোক। যেমন আদেশ তেমন কাজ, মধ্যযুগীয় বর্বরতায় একেবারে বুঁদ হয়ে যাওয়া মা-বাবা নিজের সন্তানকে দামোদরের চড়ে হাঁটু অব্দি পুঁতে রাখলেন।

বাবা অর্কদ্যুতি বিশ্বাস, মা সুস্মিতা বিশ্বাস ও দাদু সুব্রত জোয়ারদার তিনজন মিলে তৃতীয় শ্রেণিতে পড়া ছোট্ট শিশুটিকে অন্ধকারে বালিতে পুঁতে রেখে আসার সময় তার বিপদের কথাও একবারও চিন্তা করেনি। মধ্যরাতে কোন ভাবে বালি থেকে পা বের করে কাঁদতে কাঁদতে গ্রামে পালিয়ে আসে শিশুটি। তার কান্নার শব্দ শুনে গ্রামবাসীরা বেরিয়ে আসে বাড়ির বাইরে। সমস্থ ঘটনা শিশুর মুখে শোনার পর গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে শিশুটির মা-বাবা এবং দাদু কে গ্রেফতার করে। শিশুটিকে বর্তমানে হোমে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.