খেলাধুলা

ইতিহাস গড়লেন বাংলার সম্রাট! ২০ বছর বয়সেই বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনার পদক জয়

ক্রিকেট-ফুটবলের বাইরেও ভারতের মুখ উজ্জ্বল করছেন তরুণ অ্যাথলিটরা। দাবা, আর্চারির পর এবার শুটিংয়ে বিশ্বমঞ্চে বাজিমাত করলেন সম্রাট রানা। মাত্র ২০ বছর বয়সে এই ভারতীয় শ্যুটার ইতিহাস সৃষ্টি করলেন। তিনি ভারতীয়দের মধ্যে এই প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনার পদক জয় করলেন। গোটা বছর ধরে এই ইভেন্টে যে চিনের হু কাই দাপট দেখিয়ে এসেছেন, তাঁকেই হারিয়ে সেরার খেতাব জিতলেন সম্রাট। উল্লেখ্য, এটি ছিল তাঁর কেরিয়ারের প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপ।বাছাই পর্বে নজর কাড়া এই হরিয়ানার শ্যুটার ফাইনালেও কঠিন প্রতিপক্ষের সামনে স্নায়ুর চাপ সামলেছেন। হাড্ডাহাড্ডি ম্যাচ চলছিল, যেখানে চিনের হু কাই প্রতিটি রাউন্ডের শেষে তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছিলেন। তবুও সম্রাট মাথা ঠান্ডা রেখে ম্যাচ ফিনিশ করার দিকে নজর দেন।

ফাইনাল শটটি নেওয়ার আগে কাইয়ের তুলনায় সম্রাট ০.৬ পয়েন্টে এগিয়ে ছিলেন। শেষ শটে সম্রাট পান ১০.৬ পয়েন্ট, আর কাই পান ১০.৮ পয়েন্ট। কিন্তু শুরুতে এগিয়ে থাকার কারণে মাত্র ০.৪ পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়ন হন সম্রাট।
সব মিলিয়ে সম্রাট ২৪৩.৭ পয়েন্টে ম্যাচটি শেষ করেন, যেখানে কাই শেষ করেন ২৪৩.৩ পয়েন্টে। এই ইভেন্টে ভারতের আর এক শ্যুটার বরুণ তোমর ২২১.৭ পয়েন্টে শেষ করে ব্রোঞ্জ জিতেছেন।

এই সাফল্যের পরে আনন্দিত সম্রাট বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না। এই কায়রো ভেন্যুটা আমার জন্য সৌভাগ্যের। ২০২২ সালেও জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এখান থেকেই জোড়া পদক জিতেছিলাম।” তিনি জানান, তিনি ফোকাস হারাননি এবং বিশেষ করে শেষ শটগুলি খেলার সময় নিজের টেকনিকের দিকে নজর দিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.