আজ থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা ওডিআই সিরিজ। যেখানে হতে চলেছে রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের যুগের নতুন প্রারম্ভ। দুই প্রাক্তন সতীর্থ, বর্তমানে অধিনায়ক ও কোচ, এই গুরুত্বপূর্ণ সিরিজের জন্য প্রস্তুত। তিন ম্যাচের ওডিআই সিরিজের সবকটি ম্যাচ হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
ছুটি কাটিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলি ফিরছেন দলে, যা ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ওপেনিংয়ে দেখা যেতে পারে রোহিত-গিল জুটি, যা প্রত্যাশিত। শ্রেয়াস আইয়ারও জাতীয় দলে ফিরে আসছেন, তার ফর্ম ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
উইকেটকিপারের ভূমিকায় কে এল রাহুল ও ঋষভ পন্থের মধ্যে প্রতিযোগিতা হবে। বোলিংয়ের দায়িত্ব থাকবে মোহাম্মদ সিরাজ, খালিল আহমেদ ও আর্শদ্বীপ সিংয়ের হাতে। তাদের পারফরম্যান্স সিরিজের ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে। এদিকে ছুটি কাটিয়ে কুলদীপ যাদবও বোলিং ইউনিটে ফিরছেন।
উল্টো দিকে শ্রীলঙ্কা ভরসা করছে পাথুম নিশানকা ও সাদিরা সমরবিক্রমার ওপর। তাদের ব্যাটিং পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হবে। বোলিং বিভাগে নজর থাকবে হাসারাঙ্গা, দুনিথ থিকশানা ও মাধুকসানার ওপর।
সিরিজের সব ম্যাচ সরাসরি সম্প্রচার হবে সোনি টেন স্পোর্টস চ্যানেলে ও অনলাইন স্ট্রিমিং হবে সোনি লিভ অ্যাপে। উত্তেজনাপূর্ণ এই সিরিজে কোন দল এগিয়ে থাকবে, তা দেখার জন্য দুপুর ২:৩০ টের সময় সোনি টেন স্পোর্টসের পর্দায় চোখ রাখুন।







