কলকাতারাজ্য

মা উড়ালপুলে ফের রক্ত! হেলমেটবিহীন বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু, নজরদারি নিয়ে প্রশ্ন

সিসিটিভি আর পুলিশের ২৪ ঘণ্টার নজরদারি সত্ত্বেও কলকাতার মা উড়ালপুল যেন মৃত্যুর ফাঁদ। বুধবার ভোরে ফের এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল শহর। হেলমেটবিহীন এক বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন এবং প্রায় ৪০ মিনিট রাস্তায় কাতরাতে কাতরাতে তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হয়তো যুবকটিকে বাঁচানো যেত।
জানা গিয়েছে, সায়েন্স সিটির দিকে যাওয়ার সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন ওই ব্যক্তি। উড়ালপুলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়লে মাথায় গুরুতর আঘাত লাগে। প্রশ্ন উঠছে, রাতে বন্ধ থাকা সত্ত্বেও সকালে কীভাবে একজন হেলমেট ছাড়া বাইক নিয়ে উড়ালপুলে উঠলেন? কেনই বা আহত অবস্থায় দীর্ঘ সময় তিনি রাস্তায় পড়ে রইলেন? সকালের নজরদারিতে কি তবে ফাঁক ছিল? এই ঘটনা ফের এক বার মা উড়ালপুলের নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.