খেলাধুলা

অস্তিত্ব সংকটে পৃথ্বী শ!, বাইশ গজের নতুন লিগে ‘আইকন’ প্লেয়ার হলেন

এক সময় যাঁকে ‘নেক্সট সচিন’ বলা হত, সেই পৃথ্বী শ-ই আজ জাতীয় দলের দরজায় ঠোকাঠুকির সুযোগ পাচ্ছেন না! বয়স মাত্র ২৪। অথচ কেরিয়ারে যেন গভীর ছায়া। ২০১৮-র অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ক্যাপ্টেন। তখন শুভমন গিল, রিয়ান পরাগরা পাশে ছিল, এখন তারা জাতীয় দলের তারকা—আর পৃথ্বী শ আজ আইপিএলে অবিক্রিত! তবে নতুন আশার আলো জ্বলেছে মুম্বই প্রিমিয়ার লিগে (MPL)।

৬ বছর পর ফের চালু হচ্ছে মুম্বই প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগ। ২৬ মে থেকে শুরু হতে চলা এই লিগে অংশ নেবে ৮টি দল। আর প্রতিটি দলেরই একজন করে ‘আইকন’ ক্রিকেটার থাকবেন। সেই তালিকায় পৃথ্বীর নাম শোনার পর অনেকেই চমকে উঠেছেন। সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ারদের পাশে পৃথ্বী—তবে কি এই লিগ তাঁর ‘পুনর্জন্ম’?

আইকন ক্রিকেটারদের জন্য বরাদ্দ ১৫-২০ লক্ষ টাকা এবং দল গঠনের জন্য বরাদ্দ ১ কোটি টাকা। ৭ মে হবে নিলাম। মোট ২৪০ জন খেলোয়াড়ের মধ্যে থেকে প্রতি দল সর্বোচ্চ ১৮ জন নিতে পারবে। এই মঞ্চে ভালো খেললে পৃথ্বী ফের নজরে আসতেই পারেন। IPL-এ চোট পেয়ে ঋতুরাজের বদলি হিসেবে প্রাক্তন শ্রীকান্তের সুপারিশও তাঁকে টিকিট এনে দিতে পারেনি, কিন্তু মুম্বই লিগে সুযোগটা কাজে লাগালেই পাল্টে যেতে পারে ছবিটা।

যদি MPL-এ ব্যাট হাতে আগুন ঝরান পৃথ্বী, তবে নির্বাচকদের নজর পড়তে বাধ্য। হয়তো এই লিগই পৃথ্বীর হারিয়ে যাওয়া অস্তিত্বকে নতুন করে প্রতিষ্ঠা দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.