দেশ

মজা করে সহকর্মীর রেক্টামে এয়ার কম্প্রেসর! আর তাতেই মৃত্যু সহকর্মীর

মজার ছলে আস্ত একটি এয়ার কম্প্রেসর সহকর্মীর রেক্টামে ঢুকিয়ে দেবার মত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আহমেদাবাদের এক ম্যানুফ্যাকচারিং ফার্মে বৃহস্পতিবার রাতে। কিছুক্ষণের মধ্যেই মারা যায় সেই যুবক। মৃত যুবকের নাম পঙ্কজ রাই, বয়স ১৯।

মৃত ওই যুবক কাজ করতেন আহমেদাবাদের এক ম্যানুফ্যাকচারিং ফার্মে। সেখানে তার এক নিকট আত্মীয় থাকতেন, তার মাধ্যমেই মৃত যুবকের বাবা মা পুরো ঘটনা জানতে পারে। খবর পেয়েই তারা তড়িঘড়ি ছুটে আসে আহমেদাবাদে।

সূত্রের খবর মজার ছলেই মৃত ওই যুবকের রেক্টামে এয়ার কম্প্রেসর ভরে দেয় তার সহকর্মী। তারপরই তিনি মাটিতে পরে যান। সেখান থেকে তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। অবস্থা আশঙ্খাজনক বুঝে চিকিৎসকেরা তাকে বড়ো হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

ইলিশ সূত্রে খবর, এয়ার কম্প্রেসর এর চাপে মৃত যুবকের রেক্টাম ফেটে যায়। এছাড়াও তার ক্ষুদ্রান্ত্রেও আঘাত পায় ও পেটে হাওয়া ঢুকে যায়। ইতিমধ্যেই মৃতের বাড়ির লোক তার সহকর্মীর বিরুদ্ধে থানায় অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.