দেশ

রেলপথের মাধ্যমে যুক্ত হবে ভারত-ভুটান। এবার নিমেষের মধ্যেই যাওয়া যাবে এক দেশ থেকে অন্য দেশ

এবার একই রেলপথের মাধ্যমে যুক্ত হতে হবে ভারত ও ভুটান। ভুটানের রাজা জিগমি খেসার নামগয়াল ওয়াংচুকের সঙ্গে বৈঠক করে এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী। শীঘ্রই সমীক্ষা শেষ করে শুরু হবে এই রেল পথ নির্মাণের কাজ। রেলপথের পাশাপাশি বাণিজ্যিকভাবেও ভুটানকে সাহায্য করবে ভারত, এমনটাই জানা গেলো ভারত সরকারের তরফ থেকে।

বর্তমানে ভারত সফরে রয়েছে ভুটানের রাজা। সফরে এসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে একটা বিশেষ বৈঠক করেন তিনি। গতকালের হওয়াই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেয় দুপক্ষ। এবং এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত ও ভুটানের মাঝে একটি রেলপথ নির্মাণ করা হবে। এই রেলপথ নির্মাণ হবে অসমের কোকরাঝাড় এবং ভুটানের গেলেফুর মধ্যে। এই কাজের সমীক্ষার জন্য সম্মতি ও জানিয়েছে ভুটানের রাজা। এরই পাশাপাশি ভুটান কে বাণিজ্যিক,বিদ্যুত্‍, স্বাস্থ্য, শিক্ষা ও মহাকাশ প্রযুক্তি নিয়েও সাহায্য করার প্রস্তুতি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে একদিকে যখন ভারত ভুটানের সঙ্গে ঘুরে উঠছে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অপরদিকে চীনের সঙ্গে সীমান্ত নিয়ে বিবাদ করছে ভুটান। ভারত ভুটানের এমন সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.