আপনি কি এই শীতের সিজেনে একটা সুন্দর জঙ্গল সাফারি করতে চান? তবে আপনি আপনার ঘরের কাছেই খুব সুন্দর একটা সাফারি করতে পারবেন।
এই ভ্রমণ অঞ্চল রয়েছে কলকাতা থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে। এই জঙ্গল সাফারি আপনাকে আমাজন জঙ্গলের অনুভূতি দেবে। এই জঙ্গল ভ্রমণে আসার পথে আপনি বাংলার ইতিহাসের অনেক কিছু জানতে পারবেন। এই জঙ্গলের পূর্বে নাম ছিল পারমাদন অভয়ারণ্য, যা এখন বিভূতিভূষণ অভয়ারণ্য নামকরণ হয়েছে।
আপনি এই জঙ্গলে ভ্রমণ করলেই পেয়ে যাবেন খানিকটা আমাজন জঙ্গলের অনুভূতি। আপনারা সকলেই নিশ্চয় ব্রাজিলের এই জঙ্গলের নাম শুনেছেন। এই জঙ্গল পৃথিবীর বৃহত্তম রেন ফরেস্ট। এই জঙ্গলকে কেন্দ্র করে বহু হলিউড সিনেমা তৈরী হয়েছে।
আপনি এত দূরে না যেতে পারলেও ঘুরে আসতে পারেন বিভূতিভূষণ অভয়ারণ্যে। এই জঙ্গলের মাঝে থেকে বয়ে গেছে ইছামতি নদী। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম থেকেই এই জঙ্গলের নামকরণ করা হয়েছে। সাহিত্যিকের বড়ই প্রিয় ছিলো এই ইছামতি নদী। এই নদীর তীরে বসে তিনি অনেক রচনা করেছিলেন। এই অভয়ারণ্যে প্রবেশের মুখেই রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। এই জঙ্গলে আপনি নদী পথেও সাফারি করতে পারবেন। এখানে শীতকালে প্রচুর পাখি দেখতে পাওয়া যায়।
এই জঙ্গলসাফারি করতে গিয়ে আপনি দেখে আসতে পারেন সাহিত্যিকের বসত – বাড়ি। রক্ষণা – বেক্ষণের অভাবে তাঁর বাড়িটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। এছাড়াও আপনি এই জঙ্গলের কাছে পেট্রোপোল সীমান্তে ঘুরে আসতে পারেন। আপনি কম খরচে চোখের সামনে পেয়ে যাবেন অনেক কিছু।







