ক্রাইমজেলা

ফের একবার শুটআউট টিটাগড়ে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের

ফের একবার শুটআউটের ঘটনা ঘটলে টিটাগড়ে। গতকাল সন্ধ্যায় নিজের বাড়ির সামনেই গুলি করা হয় সেই যুবককে। মৃত যুবকের নাম মহম্মদ হাসান। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে টিটাগড় পুলিশ স্টেশনে। তবে কি বা কারা গুলি চালিয়েছে সেই নিয়ে এখনো তদন্ত চলছে।

মৃত মহম্মদ হাসানের বাড়ি উত্তর ২৪ পরগনার টিটাগড়ের উড়নপাড়া এলাকায়। গতকাল রাতে তার বাড়ির সামনে বাইকে করে আসে বেশ কিছু লোকেরা। কিছুক্ষণ পরই তারা গুলি চালায় মোহাম্মদ হাসানের দিকে। মাথায় গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় সেই যুবক। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। ছবিটা উটের পিছনে আসল ঘটনা কি তাই জানার চেষ্টা করছে পুলিশ।

তবে মোটেই সাধু লোক ছিলেন না এই মহম্মদ হাসান। কারণ বেশ কিছুদিন ধরেই মাদক পাচার অভিযোগে জেলে ছিল সে। কয়েক মাস আগেই জামিনে মুক্তি হয় তার। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.