কিছুদিন আগে দুর্গামণ্ডপে ভাঙচুর ও বাংলা ভাষার ব্যানার ছেঁড়া নিয়ে কলকাতার আসাম ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিল “আমরা বাঙালি সংগঠন”। পুজো মন্ডপে বিক্ষোপকরিদের শাস্তির প্রতিবাদে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার কুশপুত্তলিকাও জ্বালিয়ে দেয়েছিল তারা।
এরপর আসামের কংগ্রেস বিধায়ক আফতাবউদ্দিন মোল্লার গ্রেফতারি প্রসঙ্গে এবার বড় দাবি করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । তিনি বলেন, “আমরা তাকে গ্রেফতার করেছি কারণ তিনি বিবৃতি দিয়েছিলেন যে যখনই ধর্ষণ বা অপরাধ সংঘটিত হয়, পুরোহিত, নামঘরিয়া জড়িত থাকে।এটা সম্পূর্ণ ভুল। তাকে আদালতে হাজির করা হয় এবং পুলিশ হেফাজতে পাঠানো হয়। আমরা মামলাটি যৌক্তিক সিদ্ধান্তে নিয়ে যাব।”







